1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনিতে কর্মী সম্মেলনে আওয়ামী লীগকে জামায়াত নেতার কঠোর হুঁশিয়ারি বার্তা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনিতে কর্মী সম্মেলনে আওয়ামী লীগকে জামায়াত নেতার কঠোর হুঁশিয়ারি বার্তা

আকাশ হোসেন আশাশুনি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় আলামিন ট্রাস্ট মিলনায়তনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ১০ নভেম্বর ২০২৪ রোজ রবিবার বিকাল ৪টায়
এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
মাওলানা আব্দুল হাই এর সঞ্চালনায়
ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শুরা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমির,উপাধ্যক্ষ আব্দুস সবুর,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুব জামায়াতের সভাপতি কর্ম ও শুরা পরিষদের সদস্য ডাক্তার রোকনুজ্জাম রোকন,
উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলাল হোসাইন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত নেতা আব্দুস সবুর আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী অগণতান্ত্রিক সরকার খুনি শেখ হাসিনা ১৫টি বছর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা মিথ্যা মামলা, জেল, জুলুম নির্যাতন করেছে । এমনকি আমাদের কেন্দ্রীয় নেতাদেরও মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে । তারা
নির্বাচনের নামে প্রহসনের খেলায় মেতে উঠেছিল, ভোট কি জিনিস নতুন প্রজন্ম জানেই না, ডামি নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন আগুনে পুড়িয়ে মেরেছে । সেটির জবাব ৫ তারিখের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা দিয়েছে । গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট ভারতে পালিয়ে যায় খুনি হাসিনা । কিন্তু দেশ নিয়ে ষড়যন্ত্র তার থেমে নেই আজ আবার নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে ভারতে বসে
দেশকে অস্থিতিশীল করতে ঢাকার গুলিস্তানে তার নেতা-কর্মীদেরকে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে । প্রশাসন ভাইদের প্রতি আমাদের আহ্বান এই খুনি শেখ হাসিনার দোসররা শান্ত এই দেশকে কোন প্রকার অশান্ত না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন । কর্মী সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে জামায়াত নেতা আব্দুস সবুর আরো বলেন সাংগঠনিকভাবে মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত দিনে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রাজপথে ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, শহীদুজ্জাম বাবলু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি- মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি- হযরত আলী, মোঃ মোর্তাজুল হক, মোঃ মোবারক আলী, মোঃ আবুল কাশেম, মেম্বর সিরাজুল ইসলাম, মেম্বর রফিকুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, নুরুজ্জামান, মোঃ হাসানুজ্জামান, মন্টু প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park