1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনিতে এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনিতে এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আকাশ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

আকাশ হোসেন, আশাশুনি প্রতিনিধি ঃ

আশাশুনিতে উপজেলা পর্যায়ে এসবিনিসি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে দুদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে গর্ভকালীন মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন, শিশুর জন্মের সাথে সাথে মায়ের দুধ খাওয়ানো ও যত্ন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং পুষ্টির জন্য অণুপুষ্টি সমৃদ্ধ খাবারসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আতাহার আলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। ৮৮ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদের অংশ গ্রহনে দুটি গ্রুপে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ক্যাপশান ঃ আশাশুনিতে এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন ইউএনও কৃষ্ণা রায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park