1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল গ্রেফতার

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির মামলায় উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রুহুল আমীন, অফিসার ইনচার্জ, জগন্নাথপুর এর নির্দেশনায় এসআই(নিঃ)/মোহাম্মদ সাকিব হোসেন, এসআই(নিঃ)/মোঃ লুৎফর রহমান, এসআই(নিঃ) মোঃ শাহীন হোসেন, এএসআই(নিঃ)/মোঃ সজীব মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ জগন্নাথপুর থানার মামলা নং ১২(১১)২০২৪ ইংএর সন্দিগ্ধ আসামী আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে 

 আবুল কয়েছ ইসরাইল (৫৫) কে স্থানীয় দাওরাই বাজার থেকে তাকে 

গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন,জগন্নাথপুরের

মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য বিগত ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর বাদী হয়ে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামীলীগের ৪৯ জন নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা করেন। এ পর্যন্ত ওই মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আদালতে আরও ৩ আওয়ামিলীগ নেতা জামিন নেওয়ার হাজির হলে আদালত তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করার আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park