1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামীক ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামীক ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন।

মোঃ মুকিম উদ্দিন এর সুনামগঞ্জ জেলা প্রতিনি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন এর সুনামগঞ্জ জেলা প্রতিনি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠ  বারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলার অন্যতম বৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা ‘ আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামীক ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৬’।

আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে ১১  জানুয়ারি রবিবার  পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ১৫ টি  মাদরাসা থেকে ৬৬ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একটি কেন্দ্র নির্ধারণ করা হয়। তালিমুল কোরআন সিকন্দরপুর  মাদরাসা কেন্দ্রে ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসময় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নাজিমে ইন্তেহাম মাওলানা ছাদিকুর রহমান, কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন, মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া সহকারী কেন্দ্র সুপার হিসেবে মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আহমদ কবির, মুয়াল্লিমা ইসরাত জাহান লুবনা, ও পলি আক্তার দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park