1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ - অগ্নিদগ্ধ অবস্থায় দোতলা থেকে ঝাঁপ দিলেন যুবক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ – অগ্নিদগ্ধ অবস্থায় দোতলা থেকে ঝাঁপ দিলেন যুবক

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- সোমবার সকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের এক বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘিঞ্জি এলাকার আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুন লাগার পর প্রাণে বাঁচেতে অগ্নিগ্ধ অবস্থায় একজন যুবক দুতলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দমকল দেরিতে আসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রিন্স আরোয়া স্যার রোডের ওই বাড়িতে না করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডার লিক করে প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়। একটি নয়, দুটি সিলিন্ডার ফেটেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন দমকলের গাড়ি যদি ঠিক সময় মত আসতো তাহলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হত না।
চারু মার্কেট থানার অন্তর্গত রানা নস্কর নামে এক যুবক অগ্নিদগ্ধ অবস্থায় আগুন থেকে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ দেন। তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চারু মার্কেট ও গলফগ্রীন থানার পুলিশের মধ্যে টানাপোড়েনের জন্য অগ্নিকাণ্ডের খবর পেয়েও পুলিশ আসেনি। যদিও এই অভিযোগ সাউথ – ইস্ট ডিভিসনের ওসি উড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park