1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আজ পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

আজ পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :দিল্লী :– প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয় আজ অর্থাৎ শনিবার । সকাল ৮টার সময় দিল্লির বাড়ি থেকে কংগ্রেস দফতরে নিয়ে যাওয়া হয়েছে তাঁর পার্থিব শরীর। সেখানেই দেশের অন্যতম জনপ্রিয় প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সকাল থেকে বহু মানুষ কংগ্রেস সদর দফতরের সামনে ভিড় জমিয়েছেন। জানা যাচ্ছে, নয়াদিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সকাল ১১ টা ৪৫ মিনিটে অন্তিম সংস্কারের কাজ শুরু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতাও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে শেষ যাত্রাতেও পিছু ছাড়ল না বিতর্ক। দেশের অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যর স্থানে স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায় নি কেন্দ্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park