1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আকন্দবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান, কামরুল ট্রেডার্সকে জরিমানা   - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

আকন্দবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান, কামরুল ট্রেডার্সকে জরিমানা  

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

 

 

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতনিধ

আজ ২৪ ই (আগস্ট) ২০২৫ ইং রবিবার চুুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান, মেসার্স কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে মেসার্স কামরুল ট্রেডার্স ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা করেছে। রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আকন্দবাড়িয়ায় এলাকায় মেসার্স কামরুল ট্রেডার্স এ অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন । ্তিনি জানান, রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে আকন্দবাড়িয়ায় মেসার্স কামরুল ট্রেডার্স সারের দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়। এ সময় টি এস পি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকা এবং টি এস পি ( বাংলা) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।অননুমোদিত বীজের প্যাকেটের গায়ে মেয়াদউত্তীর্ণ কীটনাশক মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বেশি দামে বিক্রি করার অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল ইসলামকে ১ লাখ টাকা, জরিমানা করা হয় ।

 

এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য / কীটনাশক বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park