1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই; উপজেলা  প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই; উপজেলা  প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ট্রেড লাইসেন্স নবায়ন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বুন্দিয়া তৈরির অপরাধে এক কারখানা মালিকের ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ৪ ঘটিকায় পৌরশহরের মির্জাপুর এলাকায় মা ফুড কারখানায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় তাকে সহযোগিতা করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক ও তার সঙ্গীয় ফোর্স।

মা ফুড কারখানার স্বত্বাধিকারী ৭ জন কর্মচারী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে আসছেন মা লাচ্ছা সেমাই ও বুন্দিয়া। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এর সত্যতা পান। কারখানা মালিক উপস্থিত না থাকায় ২ জন কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে কারখানা মালিক উপজেলা কার্যালয়ে উপস্থিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন জেলের আদেশ দেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। এসময় কারাখানা মালিক জুয়েল ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা প্রদান করে। জুয়েল পৌরশহরের মির্জাপুর এলাকার মতিউর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, সামনে ঈদুল ফিতর উপলক্ষে বাজারে বিপুল পরিমাণ সেমাই সরবরাহ করা হচ্ছে যার বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি। অস্বাস্থ্যকর পরিবেশে যেসমস্ত কারখানাগুলো এগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান।

একই সাথে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকেও উপজেলায় অভিযান চালানো হয়। জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ টি সেমাই তৈরির কারখানাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ২১হাজার টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিরামপুর পৌরশহরের বিসমিল্লাহ ফল ভান্ডারকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা, নিরিবিলি হোটেলকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে ৫ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে সৌখিন লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে লুৎফর সেমাই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park