1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অস্ত্রধারীর হাত থেকে ২ শিশু পালিয়ে আসলেও ৪ শিশু জিম্মি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

অস্ত্রধারীর হাত থেকে ২ শিশু পালিয়ে আসলেও ৪ শিশু জিম্মি।

শাহিন আলম টেকনাফ।
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

শাহিন আলম টেকনাফ।

কক্সবাজারে টেকনাফের বাহারছড়ায় খেলার সময় ছয় শিশুকে অপহরণ করেছে অস্ত্রধারি দূর্বৃত্তরা; পরে দূর্বৃত্তদের কবল থেকে দুইজন পালিয়ে এলেও চারজন এখনো জিন্মি রয়েছে।

রবিবার সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ।

অপহৃত শিশুরা হল- একই এলাকার অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।

ঘটনায় পালিয়ে আসা দুই শিশু হল- একই এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।

স্থানীয়দের বরাতে স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ বলেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড় থেকে নেমে আসা দূর্বৃত্তদের একটি দল অস্ত্রের মুখে তাদের জিন্মি করে। এসময় ৬ শিশুকে জিন্মি করে গহীন পাহাড়ী এলাকায় নিয়ে যায়। পরে দূর্বৃত্তদের কবল থেকে ২ জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা এখনো জিন্মি রয়েছে।

স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি সহ স্থানীয়রা মিলে অপহৃত শিশুদের উদ্ধারে পাহাড়ে সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন।

তবে কি কারণে এসব শিশুদের অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিবারের মতো মুক্তিপণ আদায়ে এই অপহরণের ঘটনা হয়েছে ধারণা হাফেজ আহমদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবরটি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন ধরণের অভিযোগ পুলিশকে দেয়নি।

তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করার পাশাপাশি অপহৃতদের পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত ১ বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। আর ভোক্তভোগিদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park