1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ

মোহাম্মদ আলী মুন্সি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোহাম্মদ আলি মুন্সী :

সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক হাফিজকে দেখতে ও খোঁজখবর নিতে গেলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার নেতৃবৃন্দ।বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক সহিদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি আনিসুল রহমান, ব্রহ্মরাজপুর আমীর মাও: জাকির হোসেন, জামায়াত নেতা হা. নজরুল ইসলাম, হা. শাহিনুজ্জামান, ইবাদুল ইসলাম প্রমুখ । এ সময় অসুস্থ সাংবাদিক হাফিজের জন্য দোয়া করা হয় এবং তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউরোলজী বিভাগে ভর্তি করা হলে, পরিক্ষা নিরিক্ষায় শারীরিক সমস্যার জটিলতা দেখা দিলে ১৯ জানুয়ারি রোববার তাকে অপারেশন করানো হয়। অপারেশন শেষে ৮ ঘন্টা অচেতনর স্বাভাবিক হন। তিনি এখন সুস্থতা অনুভব করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park