
বেবি চক্রবর্ত্তী :- বোমাবাজির ঘটনায় এন আই এ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। কলকাতা হাইকোর্ট এই মামলার রাজ্যের রিপোর্ট চাইল।
ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা সিংয়ের বাড়ি লক্ষ্য করে ইঁট, বোমা ও গুলি চালার হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতা নমিত সিং এবং দলবল এই কাজ করেছে বলে তিনি দাবি করেছেন। মঙ্গলবার এই মামলার শুনানিতে অর্জুন সিং এর আইনজীবী দাবি করেন সিসিটিভির ফুটেজে অভিযুক্তদের স্পষ্ট দেখা যাচ্ছে তারা সকলেই তৃণমূল আশ্রিত অন্যদিকে কেন্দ্রের আইনজীবী এনআইএ তদন্তের জন্য রাজ্যের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি বলে জানিয়েছেন।
শুনানি শেষে অর্জুন সিং এর বাড়ি এবং সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন অর্জুন সিং।