1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক মো. আলম আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক মো. আলম আটক।

শাহিন আলম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা এক রোহিঙ্গা যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বিজিবি।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক মো. আলম (১৯) উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি একটি এলজি, ৫ রাউন্ড গুলি ও একটি খালি খোসা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, ভোরে টেকনাফে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূন্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক যুবককে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। তখন বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দিলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

“পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি ১টি বন্দুক, ৫টি গুলি ও ১টি গুলির খালি খোসা পাওয়া যায়।”

বিজিবির এ কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে–রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য সে। ইতোপূর্বে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়ি-ঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park