1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে- রফিকুল ইসলাম খান  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে- রফিকুল ইসলাম খান 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত পতিত হাসিনা সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে জুলাই আগস্টে যে গণহত্যা করেছে তার বিচার হতেই হবে। তিনি বলেন অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসি দিতে হবে। ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে তাদের বিচার করতে হবে। যারা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাঁচার করেছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। 

প্রধান অতিথি রফিকুল ইসলাম খান আরো বলেন, যারা চাঁদাবাজি করেন,তারা ভিক্ষাবৃত্তির চাইতে নিকৃষ্ট গর্হিত কাজ করছন। সুতরাং চাঁদাবাজদের প্রত্যাখ্যান করার আহবান জানান। 

রফিকুল ইসলাম খান আরো বলেন, ২০০৭ সালের আমি আর মামুদের ষড়যন্ত্র মূলক নির্বাচনে বিজয়ী হয়ে তারা সর্বপ্রথম যে এজেন্ডা তৈরি করেছিল তা ছিল ইসলামকে নির্মূল করা। তারই অংশ হিসেবে তারা মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। ক্রসফায়ারের মাধ্যমে জামায়াত শিবিরের হাজার হাজার নেতা-কর্মীদের হত্যা করে জামায়াতকে শেষ করার চেষ্টা করছিল কিন্ত তারা তাতে সফল হয়নি। তিনি বলেন সব দল দেখা শেষ; আগামীতে ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ। 

বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ঐতিহাসিক কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমীর বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলী আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় বেলকুচি উপজেলা সদরের আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, চৌহালী উপজেলা জামায়াতের আমীর ডা.সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

কর্মী সম্মেলন যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম। 

এর আগে সম্মেলন উদ্বোধন করেন জুলাই’২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ হাফেজ সিয়াম হোসেনের গর্বিত পিতা আব্দুল কুদ্দুস। দীর্ঘ ১৭ বছর পর বেলকুচির এই মাঠে জামায়াতের বিশাল কর্মীসম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park