1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবশেষে ‘সাবেক মন্ত্রীর’ বিরুদ্ধে যুবদল নেতার ‘বিস্ফোরকদ্রব্য আইনে’ মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অবশেষে ‘সাবেক মন্ত্রীর’ বিরুদ্ধে যুবদল নেতার ‘বিস্ফোরকদ্রব্য আইনে’ মামলা

আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ২১২ বার পঠিত

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টোর:

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবশেষে বেলকুচি থানায় ‘বিস্ফোরক দ্রব্য আইনে’ মামলা হয়েছে। ঘটনার এগার বছর পর বেলকুচি পৌরসভার জাতীয়তাবাদী যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে রোববার রাতে ‘বিস্ফোরক দ্রব্য’ আইনের ধারায় মামলাটি করেন।

মামলায় সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, তার সহধর্মিনী বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আশানুর বিশ্বাস, ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস এবং তাদের আত্বীয় বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ ৫৬ জনের নাম উল্লেখ বাদেও অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন,‘ গত ২০১৩ সালের ২৭ নভেম্বর বেলকুুচির মুকন্দগাঁতী বাজারে বিএনপির কর্মসূচিতে হামলার উল্লেখ করেন বাদী। সাবেকমন্ত্রী লতিফ বিশ্বাসের হুকুমে বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে বাদী হালিম, জেলহক ও কিবরিয়াসহ তিনজনকে গুলি করে গুরতর আহত করেন সাবেক পতিত আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসীরা। দীর্ঘদিন উপযুক্ত পরিবেশ না পেয়ে মামলা করতে বিলম্ব হলো বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন। মামলাটি সোমবার দুপুরে রেকর্ড করা হয়েছে।’

এদিকে, মামলার আগেই সাবেকমন্ত্রী বিশ্বাসকে রোববার দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সেনানিয়ন্ত্রিত যৌথবাহিনী। গত ৪ আগষ্ট জেলার এনায়েতপুরে সরকার পতনের ছাত্র-জনতার আন্দোলনের সময় এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর সন্ধায় পর আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ। # 

আল-আমিন হোসেন 

বেলকুচি 

০৬-০১-২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park