1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎অবশেষে বাগমারা “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” থেকে অনিয়ম দূর্নীতি কারণে পিয়ার বক্স মোল্লার সদস্য পদ থেকে অব্যহতি ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

‎অবশেষে বাগমারা “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” থেকে অনিয়ম দূর্নীতি কারণে পিয়ার বক্স মোল্লার সদস্য পদ থেকে অব্যহতি ‎

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার ‎
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

‎ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর বাগমারা “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” থেকে অবশেষে  পিয়ার বক্স মোল্লাকে  সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে প্রকল্প কমিটি। জানা গেছে, ২০০৬ সালে বাগমারা উপজেলার বাসুদেব পাড়া,গোড়সার এবং পূর্ব- দৌলতপুর এই তিন গ্রামের  সমন্বয়ে স্থানীয়রা নিজেদের প্রায় দুই শতাধিক বিঘা জমিতে “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” নাম দিয়ে মাছ চাষ করে আসছেন।  বাগমারা “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্পের” সকল সদস্য সংগঠনের সকল নিয়মাবলী মেনে সংগঠনটিকে শতভাগ পরিচ্ছন্ন ইমেজ সম্পন্ন  সংগঠন হিসেবে গড়ে তুললেও এই সংগঠনের একজন সদস্য পিয়ার বক্স মোল্লা, পিতা মৃত- করিম বক্স মোল্লা, গ্রাম-বাসুদেব পাড়া, থানা বাগমারা, রাজশাহীর স্বেচ্ছাচারিতা, উশৃঙ্খলতা আর অর্থ আতœসাত, বিভিন্ন অনিয়ম দূর্নীতির, অবিশ্বস্তার কারণে সংগঠনটি হুমকির মুখে পড়েছে।
‎
‎এর আগে পিয়ার বক্স মোল্লা  জনৈক আনিছুর রহমান হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি হয়ে প্রাথমিকভাবে সংগঠনটিকে বিতর্কের মধ্যে ঠেলে দেন। এছাড়াও ২০১৭ সালে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জোনাব আলী মৃধার দায়িত্ব থাকা কালীন পরপর দুই বার  জোকার বিলের জন্য সংরক্ষিত খৈল এবং মাছ চুরি অপরাধে শালিশের মাধ্যমে জরিমানা দেন।
‎
‎পিয়ার বক্স  দিখলী বিল সদস্য থাকায় “দিখলী বিল মৎস্য চাষ প্রকল্প”টি স্থানীয়দের দৃষ্টিতে একটি বিতর্কিত এবং অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। সর্বশেষ শুধু মাত্র প্রকল্পের মাছ চাষের প্রয়োজনে সংগঠনটি একটি গভীর নলকূপ স্থাপন করে এবং শর্তারোপ করে যে, “এই গভীর নলকূপটি শুধু প্রকল্পের পানি সরবরাহের কাজে ব্যবহার হবে। কোন ক্রমেই কেউ ব্যক্তিগত ভাবে এই গভীর নলকূপ ব্যবহার করতে পারবেন না”। অথচ এটা জেনেও পিয়ার বক্স মোল্লা জোর পূর্বক স্পর্ধা দেখিয়ে ওই গভীর নলকূপ থেকে নিজের পুকুরে পানি নামিয়ে সংগঠনটির সকল শৃংখলা ভঙ্গ করেছেন ।
‎
‎বিভিন্ন কারণে তাঁর এমন আচরণে নিরুপায় “দিখলী বিল মৎস্য চাষ প্রকল্প” পরিচালনা কমিটি গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে বাসুদেব পাড়া  বালিকা বিদ্যালয় মাঠে একটি জরুরী সভার আয়োজন প্রতিষ্ঠানে বিধিবিধান ভঙ্গ, বিভিন্ন দূর্নীতি   জড়িয়ে পড়ায়  সর্বসম্মতিক্রমে তাঁর অংশের টাকা এবং অংশ প্রদান না করার শর্তে স্থায়ীভাবে তাঁর  সদস্য পদ বাতিল ঘোষণা করে। সেই সাথে তাঁর সঙ্গে “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প সংক্রান্ত কোন লেনদেন না করার অনুরোধও জানানো হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park