1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্তর্বতী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তির অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

অন্তর্বতী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তির অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

হাবিব আমজাদ, নওগাঁ।

চেয়ারম্যান ফোরামের উদ্যোগে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৬ আক্টোবর বেলা ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের সঞ্চালনায় এবং চেয়ারম্যান ফোরামের সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এস এম গোলাম আজম,ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান,মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুজ্জামান (বুলবুল) সহ বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যরা।

এসময় মানববন্ধনে বক্তরা বলেন,স্বচ্ছ ও বৈধ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।তাই পূণরায় নির্বাচনের মাধ্যমে পদ বিলুপ্তির দাবি জানিয়েছেন তারা।এছাড়াও স্থানীয় সকল সমস্যা নিরসনের জন্য স্থানীয় প্রতিনিধিরা কাজ করে থাকেন।তাই সমস্যা নিরসনের হাতিয়ারদের পদ শূন্য না করার আহ্বান জানান স্থানীয় সরকারের উপদেষ্টাকে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ স্থানীয় সরকারের উপদেষ্টা বরাবর এক স্মারক লিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park