1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের ভোলাগঞ্জ ও জাফলং পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের ভোলাগঞ্জ ও জাফলং পরিদর্শন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট :

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভোলাগঞ্জ ও জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভোলাগঞ্জ ও বেলা ২ টায় জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। এসময় জাফলং পর্যটক জিরো পয়েন্ট হইতে নদীর পথে নৌকা যোগে সংগ্রামপুঞ্জি বললা ঘাট পর্যন্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। গোয়াইনঘাট উপজেলার উপজেলার জাফলং জিরো পয়েন্ট ও বিছনাকান্দি জিরো পয়েন্টে পুঞ্জীভূত পাথর অপসারণ, একই সাথে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধে নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার ও এনটি আমিনুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত প্রধান প্রকৌশলী
মোঃ শফিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ ,
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সদ্য পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ তৌহিদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ছালিক রুমাইয়া,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল প্রমুখ। এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)দেবজিৎ সিংহ বলেন,

সিলেট জেলার জাফলং জিরো পয়েন্ট ও ভোলাগঞ্জ জিরো পয়েন্টে পুঞ্জীভূত পাথর অপসারণ, একই সাথে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিওপিটি ধলাই নদীর ভাঙ্গন হতে রক্ষার্থে রক্ষামূলক কাজ (Protective Works) নির্মাণ এবং জাফলং ও সাদাপাথর পর্যটন স্পট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যদের নিয়ে আজ ভোলাগঞ্জ, ও জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে প্রাপ্ত তথ্য উপাত্ত ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park