1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎৫৮মায়ের শিক্ষা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

‎৫৮মায়ের শিক্ষা

‎মোহাঃ ফরিদ উদ্দীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

‎৫৮মায়ের শিক্ষা
‎মোহাঃ ফরিদ উদ্দীন

‎মা জননী প্রথম শিক্ষক
‎সকল শিশুর জন্য ,
‎মায়ের শিক্ষা পেয়ে শিশু
‎জীবন করে ধন্য।

‎সকল শিশু বেড়ে উঠে
‎মায়ের আঁচল তলে,
‎মাতৃভাষা সব শিশুরা
‎সারা জীবন বলে।

‎মায়ের চলা মায়ের বলা
‎গাঁথে শিশুর মনে,
‎মায়ের গুনে গুণান্বিত
‎বলেন বিজ্ঞ জনে।

‎আদর্শবান মাতা যদি
‎থাকে মোদের ঘরে,
‎সুশিক্ষাটা পাওয়া সহজ
‎সকল শিশুর তরে।

‎শিশু যখন মায়ের কাছে
‎সঠিক শিক্ষা পাবে,
‎সফলতায় ভরবে জীবন
‎শান্তিতে দিন যাবে।

‎মা হারা হয় অনেক শিশু
‎সুশিক্ষা না জুটে,
‎দূর্বিসহ হয় জীবন তার
‎শান্তিটা যায় টুটে।

‎আদর্শ মা চাই সমাজে
‎গড়তে জীবন শুদ্ধ,
‎মা বিনা হয় অনেক শিশুর
‎শিক্ষা জীবন রুদ্ধ।

‎আসুন মায়ের শিক্ষা নিয়ে
‎জীবন গড়ি সবে,
‎মায়ের আদেশ চললে মেনে
‎জান্নাত দিবেন রবে।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park