1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৩১ দফা বাস্তবায়নে পাকশী-দাশুড়িয়ায় লিফলেট বিতরণ, ধানের শীষের বিজয়ের শপথ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

৩১ দফা বাস্তবায়নে পাকশী-দাশুড়িয়ায় লিফলেট বিতরণ, ধানের শীষের বিজয়ের শপথ

মোঃসজিব হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মো সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণতন্ত্র পুনরুদ্ধারের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিত কল্পে  পাকশীতে বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্থানীয় রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে এই সভা অনষ্ঠিত হয়। পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদারের সভাপতিত্বে পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান টুটুল সরদার ও মোহাম্মদ আলী কাজল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও কবীর আহমেদ,ইপিজেড বাজার সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,বিএনপিনেতা আমিনুল হক,রফিকুল ইসলাম কলম,হিরক সরদার,আলহাজ্ব আজি হক,আক্তার হোসেন মল্লিক,জামাল মেম্বর,সিরাজুল ইসলাম,সাইদুল ইসলাম,খন্দকার সোহেল, অলিভ হোসেন,মুশফিকুর রহমান সজল,ছাত্রদলনেতা সোহেল বিশ্বাস ও মজনু মেম্বরসহ বিএনপি,যুবদল,শ্রমিকদল,ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাকশী এলাকার গুরুত্বপূর্ণ বাজার ,মোড় ও এলাকায় লিফলেট বিতরণ এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। অন্যদিকে একই সময় দাশুড়িয়া স্কুল ও বাজার এলাকাতেও লিফলেট ডিবতরণ করা হয় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার নেতৃত্বে। এসময় পৌর বিএনপির নেতা ফজলুর রহমান,ইসলাম হোসেন জুয়েল,নান্টু,শ্যামল,মতিয়ার ও সোহেলসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park