1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১৭ বিজিবির অধিনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধনঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

১৭ বিজিবির অধিনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধনঃ

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা

১ লা জুন রবিবার ২০২৫ সাতক্ষীরার
দেবহাটায় ১৭ বিজিবির অধিনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধন করা হয়েছে। ১জুন, ২৫ ইং তারিখ সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নবনির্মিত বিওপি ক্যাম্প উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদর দপ্তর বিএ-৪৫৫২ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি।

তিনি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপি শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন। এই বিওপি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার
বিএ-৬৩৬০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারী, রিজিয়ন সদর দপ্তর যশোরের ,বিএ-৫৮৯০ লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসি, আর্টিলারী, পরিচালক (অপারেশন), নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক
বিএ-৬৯০৮ লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্,

ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার এফআইজি, যশোরের বিএ-৬১৪২ মেজর মোঃ আমিনুল ইসলাম, জি+, আর্টিলারীর অধিনায়ক সৈয়দ আব্দুর রউফ, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক বিএসএস-১০২৪৮৩ মেজর সুস্মিত শোভন দাস, নবনির্মিত ছুটিপুর বিওপির সুবেদার ইমান আলী, নায়েক সুবেদার ফিরোজ হোসেন, নায়েক আবুল কালামসহ রিভারাইন ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য ও বিজিবি কর্তৃক আমন্ত্রিত দেবহাটা রিপোর্টার্স ক্লাব,

প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছুটিপুর বিওপি উদ্বোধন শেষে বিওপিতে দুস্থ অস্বচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থ ১২০ জন সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় সীমান্ত সুরক্ষা, চোরাচালান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি বিজিবিকে দিক নির্দেশনা প্রদান করেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park