1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাকিমপুরে সাবেক চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে বিক্ষোভ কারচুপির চেয়ারম্যান চাই না, নির্যাতকের আসন হবে শূন্য - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

হাকিমপুরে সাবেক চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে বিক্ষোভ কারচুপির চেয়ারম্যান চাই না, নির্যাতকের আসন হবে শূন্য

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। চেয়ারম্যান পদে পুনরায় ক্ষমতায় ফেরার পাঁয়তারা শুরু করায় ইউনিয়নবাসী ক্ষোভে ফেটে পড়ে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয়দের অভিযোগ, কাওছার রহমান কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন আবার শান্তিপূর্ণভাবে পরিষদে বসতে চাইছেন।

ইউনিয়নবাসী জহুরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকার আমাদের কাছে অবৈধ। সেই দলের সাবেক চেয়ারম্যান কাওছার রহমানও অবৈধ চেয়ারম্যান। তিনি কারচুপি করে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর চেয়ারে বসার চেষ্টা আমরা মেনে নেব না।

চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, কাওছার তার সময়ে বহু নিরীহ মানুষকে অত্যাচার করেছেন। তিনি একজন ভূমিদস্যু। হয়রানি করে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমরা তাকে আর ক্ষমতায় বসতে দেব না।

শালখুরিয়া গ্রামের শাকিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কাওছার রহমান বিগত ৫ আগস্ট হাকিমপুরে দুটি হত্যা মামলার আসামি, জেল খেটেছেনও। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, সেখানে একজন নির্যাতনকারী চেয়ারম্যানকে চেয়ারে বসতে দেব না।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা ঘোষণা দেন— পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park