1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাইকোর্টের নির্দেশ অমান্য, ভুয়া কাজী আব্দুর রহমানের খুটির জোর কোথায়? - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

হাইকোর্টের নির্দেশ অমান্য, ভুয়া কাজী আব্দুর রহমানের খুটির জোর কোথায়?

এ কে এম মাহমুদ রিয়াজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ

সিনিয়র রিপোর্টার :
——————— লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চরকাদিররা ইউনিয়নে ভূয়া জম্মনিবন্ধন,প্রতারণা জালজালিয়াতি করে বাড়ি নির্মানের আগে ৪০৬ নং হোল্ডিংএ স্থায়ী বাসিন্দা দেখিয়ে গত ১০ নভেম্বর ২০১৩ সালে আইন মন্ত্রণালয় থেকে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে অস্থায়ী লাইসেন্স বানিয়ে নিয়েছেন আবদুর রহমান ।হাইকোর্টের নিষিদ্ধধাজ্ঞা অমান্য করে দীর্ঘ ১২ বছর যাবত অবৈধভাবে চার হাজার বিয়ে ও তালাক, ম্যারিজ সার্টিফিকেট, রেজিস্ট্রি করে আসছেন চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা আবদুর রহমান।

আবদুর রহমান লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের সৈয়দ আহম্মেদ বাড়ি প্রকাশ রুচুনের বাপের বাড়ির মৃত সৈয়দ আহমেদের ছোট ছেলে।তিনি কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও হাজীর হাট ইউনিয়নের অতিরিক্ত কাজীর দায়িত্ব পালন করে আসছেন ।

এ বিষয়ে চরপাগলা গ্রামের তোরাবগঞ্জ ইউনিয়নের মফিজ উল্যার ছেলে মো: মোসলেহ উদ্দিন চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা অবৈধ ভুয়া কাজী আব্দুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টে রিট চ্যালেনঞ্জ করে একটি পিটিশন দায়ের করেন।যাহার রীট পিটিশন নং ৪২০৮/২০১৪।

গত ১৮ মে ২০১৪ সালে বিচারপতি সালমা মাসু চৌধুরী, মো: হাবিবুল গনি তিন মাসের জন্য কাজী আব্দুর রহমানের নিকাহ রেজিস্ট্রার নিয়োগ স্থগিত করেন, এর পরে ২৬ আগষ্ট ২০১৪ সালে বিচারপতি শেখ হাসান আরিফ, এবং আবু তাহের মোঃ সাইফুর রহমান হাইকোর্ট বেঞ্চের আদালত আবদুর রহমানের কাজীর নিয়োগ স্থগিতাদেশ মেয়াদ রুল নিষ্পত্তি হওয়া পযর্ন্ত বর্ধিত করার আদেশ দেয়া হয়।

মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘ ১২ বছর যাবত অবৈধভাবে প্রায় চার হাজার বিয়ে, এবং তালাক, দেশ বিদেশে ম্যারিজ সার্টিফিকেট প্রদান করে আসছে আবদুর রহমান।

কমলনগর উপজেলার হাজীর হাট ইউনিয়নের কাজী গত ৩১ জুলাই ২০২৪ নিকাহ রেজিস্ট্রার এবিএম বেলাল হোসাইন স্বেচ্ছায় -অবসর গ্রহন করায় হাইকোর্টের নিষেধাজ্ঞা চলমান অবস্থায় তড়িঘড়ি করে,মোটা অংকের উৎকোচ গ্রহনের মাধ্যমে শূন্য কোটায় ১২০ দিনের জন্য গত ২৯ জুন ২০২৫ ইং নিকটতম পার্শ্ববর্তী হাজীর হাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবদুর রহমানকে অতিরিক্ত কাজীর দায়িত্ব প্রদান করেন লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। ৩০ জুন লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার চাকুরী থেকে অবসর গ্রহন করে চলে যান।

হাজীর হাট ইউনিয়ন চরজাঙ্গালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়া স্বত্তেও জম্ম সনদের তথ্য গোপন, জালজালিয়াতির মাধ্যমে চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের দায়িত্ব নিয়ে প্রতারণার মাধ্যমে কাজ করে আসছেন আবদুর রহমান। অন্যদিকে অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আব্দুর রহমানকে হাজীর হাট ইউনিয়নের অতিরিক্ত কাজীর দায়িত্ব দেয়া নিকাহ রেজিস্ট্রার নিয়োগের আদেশটি বাতিলে দাবিতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৩ নং চর লরেন্স ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো:আব্দুল লতিফ।

অভিযুক্ত আবদুর রহমান, জানান আমার স্থায়ী ঠিকানা হাজির হাট ইউনিয়নে হলেও ২০০৬ সালের আগে কোন জম্মনিবন্ধন সরকার করে নাই, বতমানে চরকাদিরা ইউনিয়নে অনলাইনের মাধ্যমে জম্মনিবন্ধন সনদ নিয়েছি। নোয়াখালীর ভোটার আইডি পরিবর্তন করে ২৫ মার্চ ২০২৫ ইং চরকাদিরা ইউনিয়নের পরিচয় পত্র স্থানান্তর করি এবং ২০ নভেম্বর ২০১৩ সালে জমি ক্রয় করে নাগরিক অধিকার লাভ করি। জমি ক্রয় সংক্রান্ত তিনি কোন কাগজপত্র উপস্থাপন করতে পারেন নাই। হাইকোর্টের রায় অমান্য করে দীর্ঘ এক যুগে ৪ হাজার বিয়ে কিভাবে রেজিস্ট্রার করেছেন। জবাবে আব্দুর রহমান বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞার কোন নোটিশ আমি হাতে পায়নি।

এই বিষয়ে চরকাদিরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, আবদুর রহমান কাজী চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী, বা স্থায়ী কোন বাসিন্দা নয়, তিনি আমাদের পরিচিত নয়, আমরা তাকে চিনি না।

অন্য দিকে চর কাদিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হারুন জানিয়েছেন, আবদুর রহমান চরকাদিরা ইউনিয়নের স্থায়ী কোন বাসিন্দা নয়, তার গ্রামের বাড়ি এবং স্থায়ী ঠিকানা হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরজাঙ্গালিয়া গ্রামের সৈয়দ আহম্মেদ ছেলে।

হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন জানিয়েছেন, আবদুর রহমান আমার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, তার বাবার নাম মৃত সৈয়দ আহমেদ । আজকে তাদের বাড়িতে জায়গায় জমি মাপঝোপ চলছে, আমি সেখানে উপস্থিত ছিলাম।

কমলনগর উপজেলার নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির সভাপতি আবদুর লতিফ ও সাধারণত সম্পাদক মাকছুদুর রহমান বলেন..কাজী মোসলেহ উদ্দিন নামে একব্যক্তি ২০১৪ সালে হাইকোর্টে অবৈধ কাজী আব্দুর রহমানের নিয়োগের বিরুদ্ধে একটি রিট পিটিশন করেন হাইকোর্ট বিভাগ নিকাহ রেজিস্ট্রার নিয়োগের স্থগিতের আদেশ দেন, আদেশ অমান্য করে ১২ বছর অবৈধভাবে নিকাহ রেজিস্ট্রার কাজ করে আসছেন, অন্যদিকে ভারপ্রাপ্ত হিসেবে হাজীর হাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিবেবে নতুন করে নিয়োগ নিয়ে কাজ করে আসছেন। আবদুর রহমানের স্থায়ী ঠিকানা কমলনগর উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরজাঙ্গালিয়া গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের বাড়ির সৈয়দ আহমেদ ছেলে। তার জম্মস্থান চরজাঙ্গালিয়া, জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে চরকাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স নিয়ে অবৈধভাবে কাজীর কাজ করে আসছেন যা সম্পূর্ণ অনৈতিক অবৈধ, আব্দুর রহমানের নিকাহ রেজিস্ট্রার বাতিল করার জন্য জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারের প্রতি জোর দাবি জানায়। সরেজমিনে এসে তদন্ত করে অবৈধভাবে ৪ হাজার বিয়ে পড়ার অপরাধে তাকে আইনের আওতায় এনে নিকাহ রেজিস্ট্রার বাতিল করে শাস্তি দিয়ে নতুন কাজী নিয়োগ দেয়ার আহবান করেন তারা।

কাজী আব্দুর লতিব আরও বলেন ১লা ডিসেম্বর ২০১৩ সালে ফ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park