1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বাধীনতার ৫৩ বছরেও সংস্কার হয়নি খিতাপচর আবদুল আজিজ শাহ সড়ক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

স্বাধীনতার ৫৩ বছরেও সংস্কার হয়নি খিতাপচর আবদুল আজিজ শাহ সড়ক

এম,মছিবুর রহমান বাবুল, উপজেলা প্রতিনিধি,চট্টগ্রাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, উপজেলা প্রতিনিধি,চট্টগ্রাম
বাংলাদেশের স্বাধীনতার অর্জনের দীর্ঘ ৫৩ বছর পর্দাপণ করলেও দেশের যে সকল উন্নয়ন হয়েছে তাহা সঠিক পথে কিংবা গুরুত্বপূর্ণ কোন জায়গায় কাজ হয়েছে কিনা তাহাতে খতিয়ে দেখা জরুরি, তাহা নাহলে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলে এখনো কাঁচা রাস্তা দিয়ে নতুবা ভাঙ্গা ছোড়া সিঙ্গেল ইটের মধ্যে দিয়ে সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করে যাচ্ছে, সেই রকম শত শত রাস্তার মতো বোয়াল খালি উপজেলার খিতাপচর গ্রামের ৫নং ওয়ার্ডের একটা দীর্ঘ অনেক পুরাতন রাস্তা আবদুল আজিজ শাহ সড়ক নামে খুবই পরিচিত, এক সময় সেই রাস্তা দিয়ে পটিয়া উপজেলার দক্ষিণ শেষ খরণখাইন,মুকুট নাইট এবং হাবিলাপ দ্বীপ গ্রামের মানুষ পায়ে হেটে বেংগুরা রেল স্টেশনের মাধ্যমে কর্মস্থল ও ব্যবসা বানিজ্যের জন্য শহরে যাতায়াত করতো, অন্যদিকে বাজার করতে মানুষ সব সময় ঐ রাস্তায় সহজে আসা যাওয়া করে থাকে। নব্বই দশকের আগে এই ৫নং ওয়ার্ডের পশ্চিমে আরেকটা রাস্তা ছিলো, সেটা এক সময় কৃষি কাজে আসা যাওয়া চলতো,তখন কিছু ব্যক্তি বর্গের তকদিরে রাস্তাটার কাজ ইটের মেরামত হলে পরবর্তী সময়ে সরকারের নজরে পড়ায় উক্ত রাস্তার ভালো মতো মেরামতের ব্যবস্হা হয়,যাহাতে গ্রামের কিছু অংশ মানুষ যাতায়াত করতে পারে, একই গ্রামের পূর্ব দিকে ঠিক বেংগুরা বাজার থেকে একটা পাড়ার এলাকা দিয়ে একটা রাস্তা বাহির করলে বিশেষ ব্যক্তির তদারকিতে সেটাও মোটামুটি কার্পেটিং হয়,তাহাতে ও কিছু অংশ মানুষ যাতায়াত করে, কিন্তু সেই গ্রামের মধ্যস্হ রাস্তাটা এখনো দীর্ঘ সময় কোনো সরকারের নজরে পরছে না, অথচ ঐ রাস্তা দিয়ে শত শত ছাত্র ছাত্রী স্কুল ও মাদ্রাসায় যাতায়াত করে, সামান্য বৃষ্টি হলে পাশে পুকুরের পানির সাথে সমান হয়ে যায়,যার ফলে মানুষের যাতায়াতের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বর্তমান অন্তবর্তী কালীন সরকারের নিকট এই বৃহত্তর এলাকা বাসির প্রার্থনা যেনো এই পূরাতন রাস্তাটা যাতে মানুষ সুন্দর করে এবং সহজে যাতায়াতের জন্য একটা ব্যবস্হা করে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park