
স্বাধীনতা হোক সবার
জাহাঙ্গীর চৌধুরী
ছত্রিশদিনের জুলাই হলো
স্বাধীনতার হরষ,
গর্বে জ্বলুক এমনই তাপ
দেশকে করতে সরস।
রক্ত মাংস করলো শোষণ
রাক্ষসী সে একজন,
পালিয়ে সে ফেরারি আজ
করছে বৃথা গুঞ্জন।
রেখে গেছে অনুসারী
দেশের অনাচারী,
আমজনতার সুখ হরণে
তারা এখন অরি।
ষোল কোটির ক্ষত মুছতে
লাগবে অঢেল সুফল,
তরুণদের এ তারুণ্যতায়
থাকতে হবে অটল।
দুর্নীতি আর স্বজনপ্রীতি
তাড়িয়ে দাও এবার,
স্বাধীনতা হোক এদেশের
সুখের জন্য সবার।