1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স

সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা

শাহিন আলম টেকনাফ//
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

শাহিন আলম টেকনাফ//

কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারিদের গুলিতে সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনার চারদিন পর মামলা দায়ের হয়েছে। এজাহারে ২৭ জনের নাম উল্লেখ সহ মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ১৭ জনকে।

সোমবার বিকালে গণমাধ্যম কর্মিদের কাছে এ তথ্য জানান, টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।

মামলায় প্রধান আসামী করা হয়েছে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ’কে।

মামলার প্রধান আসামী মোহাম্মদ ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টাকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছিলেন। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সোমবার ভোর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এতে মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে প্রধান করে ২৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১৭ জনকে আসামী করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভূক্ত করে ইতিমধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।

ইতিমধ্যে মামলার প্রধান আসামি সহ এজাহারভূক্ত ৬ জনকে আইন শৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে তথ্য দিয়ে তিনি বলেন, “ ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনের পৃথক ৩ ধারায় অভিযোগ এনে বাদী মামলটি দায়ের করেছেন। ঘটনার তদন্তের পাশাপাশি মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে, গত বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাথে সশস্ত্র মানব পাচারকারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনা সদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হলে নিকটস্থ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় তাঁকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মানবপাচারে জড়িত ৪ জনকে গ্রেপ্তার এবং আস্তানায় জিন্মি রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরদিন যৌথ বাহিনীর বিশেষ সাড়াশী অভিযান জড়িত সন্দেহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছিলেন। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল ও ৪ টি গুলিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park