1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

শাহিন টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছে বাংলাদেশি দুই কিশোর। আহতরা এখন উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্ত এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ‘সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছে। আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়।’

পুলিশ আরও জানায়, ‘ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park