1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্তজুড়ে শোক ও উদ্বেগ, কান্নায় ভেঙে পড়েছে পরিবার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সীমান্তজুড়ে শোক ও উদ্বেগ, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

শাহিন আলম টেকনাফ:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

শাহিন আলম টেকনাফ:

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে নিহত শিশু হোজাইফা আফনান (১২)-এর মরদেহ নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল টেচ্ছি বিজ্র এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী শাহাজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।

জানাজা শেষে স্থানীয়রা দাবি করে বলেন,সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ প্রাণ ঝরে না পড়ে, সে জন্য সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির দাবি জানান। একই সঙ্গে সীমান্ত এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বসবাস ও অপতৎপরতা বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

আজ সকাল থেকেই হোজাইফার নিথর দেহ এক নজর দেখার জন্য কবরস্থানে ভিড় করেন স্থানীয় সর্বস্তরের মানুষ। এলাকার সবার প্রিয় ছোট্ট শিশুটিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো লম্বাবিল এলাকা। বাড়িতে মা বাবার হৃদয়বিদারক আহাজারিতে উপস্থিত সবাই অশ্রুসজল হয়ে পড়েন।

হোজাইফা আফনান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং পরিবারের বড় সন্তান। পড়াশোনায় সে ছিল মেধাবী ও ভদ্র স্বভাবের। প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে অত্যন্ত মিশুক ছিল সে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আজ ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে হোজাইফার লাশবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছায়।

৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোজাইফার মৃত্যুর খবর পরিবারে পৌঁছালে তার মা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বাবা জসিম উদ্দিন শোক সহ্য করতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়েন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘর্ষের সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলিতে গুরুতর আহত হয় হোজাইফা। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park