1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ছাত্রী ফাতেমা নতুন কুঁড়ির চূড়ান্ত অডিশনে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ছাত্রী ফাতেমা নতুন কুঁড়ির চূড়ান্ত অডিশনে

উল্লাপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার

নানান প্রতিকূলতার মধ্য থেকে উঠে আসা এক প্রতিভাবান মুখ নাম তার মোছা ফাতেমা খাতুন। সে সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী।

সব সময় তাকে যেন সুর, ছন্দ, তাল লয় বার বার কাছে টানে, ছোট বেলা হতে পড়াশুনার পাশাপাশি সংগীত এবং আবৃত্তিতে ছিলো দারুণ আগ্রহী যার ফলে খুব অল্প বয়সেই হয়ে ওঠে দক্ষ প্রতিভাবান ৷ প্রথম সময় পরিবার তার এই প্রতিভাকে কোন রকম গুরুত্ব দিতো না। বার বার চাপা পড়ে যেত তার অসাধারণ প্রতিভা। কিন্তু তার অধীর আগ্রহ আর চেষ্টায় আজ বিকশিত হয়ে উঠেছে।

দীর্ঘ ১৭ বছর পর নতুন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত নতুনকুঁড়ি প্রতিযোগীতায় মোছা ফাতেমা খাতুন হামদ- নাত প্রতিযোগীতায় বিভাগীয় রাউন্ড পাড়ি দিয়ে বিটিভির চূড়ান্ত রাউন্ডে অংশ নিয়ে তার অসাধারণ গায়কীতে মুগ্ধ করেন বিচারকদের।

সে সিরাজগঞ্জ শহরের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থি। তার সাংস্কৃতিক শিক্ষক আহসান হাবীব মানিক বলেন, মোছা ফাতেমা খাতুন শুধু ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসাকে প্রেজেন্ট করেনি, সে গোটা সিরাজগঞ্জ জেলার প্রতিযোগী হয়ে জেলাকে প্রেজেন্ট করেছে। তার অসামান্য প্রতিভাকে স্বাগতম জানাই। সে আমাদের প্রতিষ্ঠানের গর্ব, আমাদের সিরাজগঞ্জ জেলার গর্ব। তার ভবিষ্যত জীবন আরও উজ্জ্বল হোক, দেশ বিদেশে আলো ছড়াক এই প্রত্যাশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park