1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের আত্মরক্ষার কৌশলের পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ান্ডো প্রশিক্ষকের তত্ত্বাবধানে মার্শাল আর্ট প্রশিক্ষণ পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park