1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা

মোঃইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।

আজ ২৩ মে শুক্রবার
সিরাজগঞ্জ সদর উপজেলার অন্তর্গত ০৩ নং বহুলী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের কালিদাসগাতী গ্রামের আব্দুল হামিদ সরকারের বাড়ী গত ২০ তারিখ রাতে অনাকাঙ্ক্ষিত ভাবে অগ্নিকাণ্ড ঘটে।অগ্নিকাণ্ডে তার ঘর ও আসবাবপত্র এবং ঘরের ভিতরে থাকা সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে সকল সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েন আব্দুল হামিদ। খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গভীর ভাবে মর্মাহত ও সমবেদনা জানান এবং আজ বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির ঘটনাস্থল পরিদর্শনে যান, ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, কাজীপুর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। আরও উপস্থিত ছিলেন সদর থানার সম্মানিত সেক্রেটারি মাওলানা মো: মিজানুর রহমান, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর থানার সহ-সভাপতি আমিনুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ০৩ নং বহুলী ইউনিয়নের সম্মানিত আমির আব্দুল মালেক খান, এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জনাব মো রেজাউল করিম খান, এছাড়া আরও অন্যান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park