1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর উপজেলার বসত ঘর থেকে কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিমসহ পাওয়া গেছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সাতক্ষীরা সদর উপজেলার বসত ঘর থেকে কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিমসহ পাওয়া গেছে

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত


মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরার সদর উপজেলার বসত ঘর থেকে দুইশত পিস ডিমসহ কালাচ সাপ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের জাহানাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘরে এগুলো পাওয়া যায়।

এদিকে গত সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে কয়েকটা সাপের বাচ্চাকে চলাচল করতে দেখে আজ দুপুরের দিকে মোখলেছুর রহমান সাপুড়ি রফিকুলের সহযোগিতায় সেগুলো মেরে ফেলে ধ্বংস করে।আর কিছু ডিম সাপুড়ি রফিকুলের হেফাজতে রাখা হয়েছে।

বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, সাপের বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এ সন্দেহ থেকে মঙ্গলবার দুপুরে তিনি সাপুড়ি রফিকুলের সহায়তায় দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম নষ্ট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।

এদিকে সাপুড়ি রফিকুল জানান, আপনারা সাপ দেখে ভয় পাবেন না। সাপ দিয়ে মূল্যবান ওষুধ তৈরি হয়।আর আমরা সাপুড়িরা এই সাপ দিয়ে খেলা দেখায়। আপনারা সাপ দেখলে আমাদের খবর দেবেন এই সাপ দিয়ে আমরা খেলা দেখায় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park