1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক সোহাগ আরেফিন এর মান ক্ষুন্ন করার অপচেষ্টা : বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাংবাদিক সোহাগ আরেফিন এর মান ক্ষুন্ন করার অপচেষ্টা : বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৯ বার পঠিত


স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মান ক্ষুন্ন করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

বুধবার (২৪ জুন’ ২০২৫) “বিএমইউজে” কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনার বিবরণ দিয়ে সোহাগ আরেফিন জানান, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী ও সংগঠক। প্রায় অর্ধ যুগের বেশি সময় ধরে মফস্বলের সাংবাদিকদের নিয়ে কাজ করছি। আমি কোন রাজনৈতিক দলের সমর্থক নই। সারাদেশের বেশ কিছু সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠন এর সাথে জরিত থাকার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, আমলা, উকিল, পুলিশ সহ অনেক শ্রেণি পেশার মানুষের সাথে দেখা করতে হয়েছে এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ কিংবা আলোচনা চলাকালীন সময় ছবি তুলে তা সোশ্যালমিডিয়ায় প্রচার করা হয়েছে।
সম্প্রতি সময়ে একটি কুচক্রী গোষ্ঠী আমার ফেসবুক থেকে বিগত দলের কিছু নেতা-কর্মীর সাথে থাকা সেসব ছবি খুঁজে খুঁজে বের করে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমাকে “আওয়ামী লীগের দোসর” তকমা লাগিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিএমইউজে’র নেতৃবৃন্দ বলেন, সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো এবং মান ক্ষুন্ন করার চেষ্টা খুবই ন্যাক্কারজনক। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park