1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সমুদ্র সৈকতে নারীকে কান ধরিয়ে হেনস্তা করা সেই যুবক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

সমুদ্র সৈকতে নারীকে কান ধরিয়ে হেনস্তা করা সেই যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী নারী।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি জাবেদ মাহমুদ।

ধৃত আসামী মোঃ ফারুকুল ইসলাম (২২), চট্টগ্রামের লোহাগড়া থানার চুনতি বড় হাতিয়া এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতি-উৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। সেই যুবকের নামই ফারুকুল ইসলাম। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসামীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park