1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সময়ের ডাক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সময়ের ডাক

আসাদুজ্জামান খান মুকুল
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সময়ের ডাক
আসাদুজ্জামান খান মুকুল

চেতনায় খোলো দৃষ্টি দুয়ার
দেখো সব লাগে ফাঁকা,
ন্যায়ের দীপটি মুমূর্ষু যেন
আঁধারে পড়েছে ঢাকা।

পুঁজিবাদীদের হাসির
আড়ালে
ছলনার খেলা চলে,
শ্রমিকের ঘাম, রক্তের দাগ
কৌশলে পায়ে দলে।

নিঃস্বদের শুধু দিন কেটে যায়
ক্ষুধার অগ্নি শাঁপে,
নৃপতিরা বোনে স্বার্থের জাল
জনতারা ভয়ে কাঁপে!

ঘুমে ঢেকে রাখে চেতনার ভ্রুণ
মিথ্যার মোহে ঠাঁই,
জাগো তবে আজ– আর কতকাল
থাকবে রে বোবা ভাই?

ভেঙে দাও সব আঁধার শিকল
ধরাও আলোর বাঁক,
জীবন জাগুক দীপ্ত প্রভায়-
সময়ে দিয়েছে ডাক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park