
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহে আ ইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও সুসংহত করতে মা”দ”ক, চাঁ”দা”বা”জি এবং স”ন্ত্রা”সের বি”রু”দ্ধে ক”ঠো”র অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের ঘোষিত স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এই নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ সোমবার (০৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে মা”দ”ক, স”ন্ত্রা”স ও চাঁ”দা”বা”জির মতো অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব অ”প”রা”ধ সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বং”সের দিকে ঠেলে দিচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এসব অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে নাগরিকরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মা”দ”ক ও স”ন্ত্রা”সে”র বি”রু”দ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ময়মনসিংহ শহরের যানজট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোথাও সড়ক অপ্রতুল থাকতে পারে, তবে যানজটের জন্য কেবল অটোরিকশা বা সিএনজিকে দায়ী করলেই হবে না। তিনি বলেন, শহরের যানজট সমস্যার পেছনে একাধিক কারণ রয়েছে এবং সেগুলো সমন্বিতভাবে সমাধান করতে হবে।
তিনি উল্লেখ করেন, হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিংয়ের বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা এবং অনেক জায়গায় রাস্তার ওপর দোকান বসানোর কারণে সড়কের ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হয়ে যাচ্ছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং শহরে যানজট বাড়ছে। এসব বিষয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি বর্তমানে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে যুদ্ধের প্রভাব বিদ্যমান রয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও দেশে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে।
তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে এসব জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে। তবে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে যে, পর্যাপ্ত জ্বালানি থাকার পরও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। আবার কেউ কেউ একই গাড়িতে বারবার জ্বালানি নিচ্ছে, যা মজুত করার প্রবণতার ইঙ্গিত দেয়। এসব বিষয় নজরদারিতে রাখা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
কিশোর গ্যাং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি বর্তমানে সারা দেশে একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে এবং মাদকের পরই এটি ভয়াবহ আকার ধারণ করছে। এই সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়, বরং পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে, যাতে তারা কিশোর গ্যাংয়ের মতো অ”প”রা”ধমূলক ক”র্ম”কা”ণ্ড থেকে দূরে থাকে।
প্রতিমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ভিডিও ক্লিপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং জেলা পর্যায়েও এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, মা”দ”ক সমস্যার স্থায়ী সমাধান করতে হলে মা”দ”কের উৎস ও বিস্তার চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ময়মনসিংহ জেলায় অ”বৈ”ধ অ”স্ত্র উদ্ধারে অ”ভি”যা”ন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ময়মনসিংহ জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোঃ জাকির হোসাইন, মোঃ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ এবং মোহাম্মদ সালমান ওমর।
সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবির প্রতিনিধি-সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মা”দ”ক ও অ”প”রা”ধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।