
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির (মো. এহসানুল হক)-এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম।
সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান , সাধারণ সম্পাদক মোঃ আল আমীন , সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর ফরীদি, সহ- সভাপতি ফারুক আহমদ, সহ-সাধারন সম্পাদক মোঃ জামাল হোসাইন , মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন রাহুল, মানবাধিকার সম্পাদক শাকিল আহমদ, কার্যকরী কমিটির সদস্য বাবুল খান মুন্না, মোঃ মঈন উদ্দিন ,ইকবাল হোসাইন,সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, দোলন মিয়া,আকমল হোসেন, জুবায়ের হোসেন, নাজিম উদ্দিন, নাঈম হোসাইন, জীবান তালুকদার ও নাঈম ফালাখএক বিবৃতিতে বলেন, সাংবাদিকের কলম থামাতে মামলা ও হয়রানির অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের শামিল। অবিলম্বে মামলার নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং সাংবাদিক এহসান বিন মুজাহিরের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।