1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান - চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান – চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

এসডি সোহেল
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৯ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
৪ই মে রবিবার সকালে শ্রীবরদী সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিতের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও শ্রীবরদী সরকারি কলেজের
সাবেক জিএস আব্দুল্লাহ আল মামুন দুলাল,
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা
গোলসানা খাতুন, উপ – খাদ্য পরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল্লাহ আল-আমীন,
সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন বলেন, ২০২৫ সালের
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে
৪৯ টাকা কেজী দরে ১ টি অটো ও ৮ টি হাস্কিং মিল থেকে ৫৫৫ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১৪৬৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ শে আগস্ট এ কার্যক্রম চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park