
শ্রাবণের গাঁথা মালা
আব্দুল কাদের
শ্রাবণ বারিধারায় মেতেছে আজ
প্রকৃতির সুজলা -সুফলা মাঠ,
ব্যাঙ প্রজাতি সব বসেছে মেলা
পুকুর পাড়ে জড়সড় পাঠ ।
ছাতা হাতে মেঘ বালক ডাকছে,
করে বজ্রপাত ।
আকাশ থেকে মেলছে পা পুড়ি
মেঘ পুঞ্জ ।
প্রেয়সী আধো উদাম বুকে
ছড়েছে তাঁর কেশ,
গাঁথছে মালা শ্রাবণ ধারায়
কদম ফুলে বেশ।