1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুরে নতুন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, “দলের এই দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি অনেক বড় দায়িত্বও কাঁধে তুলে দিয়েছে। সকলের সহযোগিতা নিয়ে শেরপুরে বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”

আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও  এ.বি.এম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৩১ জন সদস্য রাখা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হচ্ছেন মোঃ ফজলুর রহমান তারা, মোঃ শফিকুল ইসলাম মাসুদ, অ্যাড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মোহাম্মদ ফাহিম চৌধুরী।

সদস্যরা হচ্ছেন মাহমুদুল হক রুবেল, হযরত আলী, সাইদুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, মোঃ হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল,  অ্যাড. আশরাফুল নাহার রুবি, মোঃ মাহমুদুল হক দুলাল, মোঃ মহসিন কবির মুরাদ, মেজর (অবঃ) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, ১৬। হাসানুর রেজা জিয়া, অ্যাড. সামিউল ইসলাম আতাহার, অ্যাড. মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী,  আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মোঃ রমজান আলী,২৭। মোঃ আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মোঃ সাইফুল ইসলাম লিটন, মোঃ মাহবুবুর রশিদ, মোঃ রেজাউল করিম রুমি।

নতুন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, “দলের এই দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি অনেক বড় দায়িত্বও কাঁধে তুলে দিয়েছে। সকলের সহযোগিতা নিয়ে শেরপুরে বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”

সদস্য সচিব এবিএম মামুনুর রহমান পলাশ বলেন, “দলের দুঃসময়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলবে।”

জেলা ও স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই কমিটি শেরপুরে দলের কার্যক্রমে নতুন গতি আনবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park