1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর-ময়মনসিংহ বিভাগীয় কমিশনার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর-ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, শৃঙ্খল ভেঙ্গে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগের সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের কবল থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ। ১৬ ডিসেম্বর জাতি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল লাভ করে। এদিনটি ভবিষ্যতের প্রতি সমস্ত দেশবাসীর দায়বদ্ধতাকেও স্মরণ করিয়ে দেয়। এখন দায়িত্ব ন্যায়পরায়ণতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার। বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সে সমাজ প্রতিষ্ঠায় সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আপোষহীনভাবে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মিজানুর রহমান, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park