1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের টিয়ার কাবিখা প্রকল্প পরিদর্শন করেন ইউএনও মোঃ কামরুজ্জামান। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের টিয়ার কাবিখা প্রকল্প পরিদর্শন করেন ইউএনও মোঃ কামরুজ্জামান।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬২ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন

শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি

১৩/০৫/২৫ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের টিয়ার কাবিখা প্রকল্পসমূহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
বেলতৈল ইউনিয়নে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান ও ইউপি সদস্যবৃন্দ। পরে সকলে একযোগে টিয়ার কাবিখার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ ঘুরে দেখেন।

পরিদর্শনের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বেলতৈল ইউনিয়ন (বেতকান্দি) ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিসের নথিপত্র স্বয়ং পর্যবেক্ষণ করে সার্বিক তদারকি কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় তিনি সাতবাড়িয়া স্কুলও পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলে খোঁজ-খবর নেন।

তিনি বলেন, আমি বিভিন্ন ইউনিয়নের টিয়ার কাবিখা প্রকল্প পরিদর্শন করছি। কোথাও কোনো সমস্যা থাকলে তার দ্রুত সমাধানের জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি এ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ কিছু সমস্যা রয়েছে, যেগুলোর দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তার সাথে আরো উপস্থিত ছিলেন আব্দুল মমিন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বেতকান্দি ইউনিয়ন ভূমি অফিস।
উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park