1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা প্রদান- ২০২৪, চার সাহসী নারীর স্বীকৃতি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা প্রদান- ২০২৪, চার সাহসী নারীর স্বীকৃতি।

মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ ইং উপলক্ষে শাহজাদপুরে চার গর্বিত নারীকে “জয়ীতা সম্মাননা পদক” প্রদান করা হয়েছে।
(৯ডিসেম্বর-২০২৪ ইং সোমবার) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।

শাহজাদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ জয়ীতা নারীদের সমাজের প্রতিবন্ধকতা অতিক্রম করার যে সংগ্রামের গল্প আমরা শুনলাম, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আশা করি, তাদের সাফল্য অন্য নারীদেরও স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে।

উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম সহ আরও অনেকে। শতাধিক নারী জয়ীতা পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাজের বাধা পেরিয়ে স্বাবলম্বী হয়ে “জয়ীতা” পদক অর্জন করেছেন মোছাঃ রুমি খাতুন প্রিয়া, মোছাঃ রুবী খাতুন, মোছাঃ জোমেলা খাতুন এবং মোছাঃ নার্গিস খাতুন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মতে, জয়ীতা পদকপ্রাপ্ত নারীরা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবেন। তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তারা এই স্বীকৃতি অর্জন করেছেন।

বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা নারী সমাজের ক্ষমতায়নে এবং নারী নির্যাতন প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই স্বীকৃতি আগামী দিনে নারীদের এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park