1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে নবাগত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে নবাগত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলায় বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২৪ইং) দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) জনাব মো. কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মো. নিজাম উদ্দিন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি জনাব রাজিব আহমেদ রাসেল ও সাংস্কৃতিক কর্মী কাজী শওকত, জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পরিবারের পক্ষে সুলতান মাহমুদ প্রমুখ।

উক্ত সভায় বক্তারা শাহজাদপুরের উন্নয়ন, যানজট নিরসন, গো-চারণ ভূমি রক্ষা, কাপড়ের হাট সম্প্রসারণসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সিরাজগঞ্জ)এর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে ৯ টি হুইল চেয়ার বিতরণ করেন। ছাড়াও তিনি ৩ টি শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ করেন।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে নিরপেক্ষভাবে কাজ করে যাব। রাজনৈতিক বিবেচনায় নয়, জনগণের স্বার্থে উন্নয়নই হবে প্রশাসনের মূল লক্ষ্য।
তিনি বক্তাদের দাবির সাথে সম্মতি প্রকাশ করেন।
এ সময় স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park