1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় এক করিমন গাড়ির চালক নিহত। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় এক করিমন গাড়ির চালক নিহত।

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় ইউসুব আলী নামে এক করিমন চালক নিহত হয়েছে। এ খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

১৬ ফেব্রুয়ারি-২০২৫ রবিবার দুপুর ৩টার দিকে বগুড়া নগরবাড়ির মহাসড়কের তালগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুব আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা শেখের ছেলে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার রোকনুজ্জামান জানান, দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলন করে একটি ট্যাংকলরী বগুড়ার দিকে যাচ্ছিলো। ট্যাংকলরীটি শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছে বিপরীতমুখী একটি নসিমনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক ইউসুব আলী নিহত হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park