1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর।

মোঃ রাহাত হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

মোঃ রাহাত হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আব্দুল্লাহ ও মঞ্জুরুল নামের আরো ২ শ্রমিক আহত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় শাহজাদপুর পৌরশহরের ডাক বাংলো নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো: বন্ধুরের ছেলে, এছাড়া আহত আব্দুল্লাহ একই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আব্দুল আজিজের ছেলে।

আহত আব্দুল্লাহ সহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন, মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকাহ পেপার্স এর মালিক মোঃ লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুতের তার স্পর্শ হয়ে শ্রমিক মোহাম্মদ মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আব্দুল্লাহ ও মনিরুল নামের আরো দুই শ্রমিক বিদ্যৎ স্পৃষ্ঠ হয়ে আহত হয়।

পরে স্থানীয়রা ও অন্য শ্রমিকরা পাশেই অবস্থিত নুরজাহান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এসময় বক্তব্য জানার জানতে বাড়ির মালিক লুৎফর রহমানের খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত নিহতের লাশ বাড়ির উদ্দেশে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park