1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লক্ষ্মীপুর জেলা “যুবদলের” নতুন কমিটি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লক্ষ্মীপুর জেলা “যুবদলের” নতুন কমিটি

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।

 

আব্দুল আলিম হুমায়ুন কে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকন কে সাধারণ সম্পাদক করে “দুই” সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সোমবার (৭ জুলাই) রাত ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেইসবুক পেইজে একটি পোস্টে এই কমিটি প্রকাশ করা হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ লক্ষ্মীপুর জেলা যুবদলের ০২ (দুই) সদস্য বিশিষ্ট এই কমিটি (আংশিক) অনুমোদন দেয় এবং আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি বার্তায় বলা হয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই কমিটি দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park