1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান ও ব্যবসায়ী নেতা মোস্তফা কামালের হজ্বযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান ও ব্যবসায়ী নেতা মোস্তফা কামালের হজ্বযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০৮ বার পঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান এবং রাধানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামালের পবিত্র হজ্বযাত্রা উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) রাত ৯টায় স্থানীয় রাধানগর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দীন।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। ২০২৬ সালের পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে তাদের এই সফরের সাফল্য, নিরাপত্তা ও সুস্থতা কামনায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “হজ্ব ইসলামের একটি অন্যতম রুকন। আমাদের প্রিয় নেতা ও ব্যবসায়ী সমাজের অভিভাবক আল্লাহর মেহমান হিসেবে পবিত্র মক্কায় যাচ্ছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাদের নিরাপদ যাত্রা এবং ‘হজ্ব-এ-মাবরুর’ কবুলিয়াতের জন্য প্রার্থনা করছি।”

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, সহ সভাপতি মুসা, সাধারণ সম্পাদক ডাক্তার নুর মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মুহাম্মদ, যুবদল নেতা জসীম উদ্দিন, সালেক আহমদ, নওয়াব আলী মেম্বার, রুবেল আহমদ সানি, রফিক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব আলাল আহমদ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলে সাইদুর রহমান ও মোস্তফা কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি হজ্বযাত্রীদ্বয়ের সফরের সফলতার জন্য মহান রব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park