1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি- বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি-

সুমন চন্দ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয় ভুক্তভোগীরা।

টানা ৪৮ ঘন্টার বৃষ্টি যেন এ মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি। এ বৃষ্টিতে মহেশখালী উপজেলার হোয়ানকের বড়ছড়া, কেরুনতলী, হরিয়ারছড়া, পুঁইছড়া, ধলঘাটার সুতরিয়া, মুহুরীঘোনা, সরইতলা, পন্ডিতের ডেইল, ছোটমহেশখালীর সিপাহীর পাড়া, মুদিরছড়া, উম্বনিয়া পাড়া, তেলি পাড়া, ঠাকুরতলা, মাতারবাড়ীর সাইরার ডেইল, সিকদার পাড়া, মগডেইল, কুতুবজোমের ডেম্বুনি পাড়া, ঘটিভাঙ্গা, তাজিয়া কাটা, সোনাদিয়া, পৌরসভার ঘোনাপাড়া, পুটিবিলা, চরপাড়া, কালারমারছড়ার ইউনুছখালী, ঝাপুয়া, মোহাম্মদশাহ ঘোনা, বড়মহেশখালীর পাহাড়তলী ও দেবাঙ্গপাড়া সহ একাধিক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সরজমিনে দেখা যায় পাহাড়ি ঢলে হোয়ানকের বড়ছড়ার মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি সহ একাধিক বাড়ি তলিয়ে গেছে। কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকশ পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। এছাড়াও কয়েকটি এলাকায় রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মহেশখালীতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে শতাধিক পানির বরজ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সবজি খেত ও আমন চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কৃষকরা। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি একাকার হয়ে কয়েকশ একর চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েক কোটি টাকার চিংড়ি মাছ পানিতে ভেসে গেছে বলে জানান চিংড়ি চাষীরা।

বৈরী আবহাওয়ার কবলে পড়ে কয়েকটি ফিশিং বোট সোনাদিয়া দ্বীপ সহ বিভিন্ন ঘাটে এসে নোঙর করলেও বেশির ভাগ ফিশিং বোট কূলে আসতে পারেনি বলে জানিয়েছেন মাঝিমাল্লার পরিবার।

এছাড়াও বৈরী আবহাওয়া ও অতি বৃষ্টির কারণে মহেশখালী উপজেলায় গত দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানবেতর জীবনযাপন করছে দ্বীপবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park