1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি: দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন!  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি: দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন! 

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন

২৯ মার্চ শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচী, চৌহালী ও এনায়েতপুর) বাসীর মাঝে আমিরুল ইসলাম খান আলিমের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন ও ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কারের জন্য নয়।

তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কথা বলে কেবল সময়ক্ষেপণ করছে। তারা এখনো স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না, এমনকি কোন বছরের ডিসেম্বর বা জুনে নির্বাচন হবে তাও পরিস্কার করছে না।

রিজভী আরও বলেন, বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, দেশের অবস্থা ভালো নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যেই একটি দল গণপরিষদ গঠনের মাধ্যমে ১৯৭১ সালের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করছে।

বিএনপির ত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এটি এমন একটি দল, যার হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও পঙ্গুত্বের শিকার হয়েছে। লক্ষ লক্ষ নেতা-কর্মী কারাগারে বছরের পর বছর কাটিয়েছে, তবুও তারা রাজপথ ছাড়েনি।

তিনি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেন, এখনও আমরা আপনাদের প্রতি সহনশীল আচরণ করছি, কিন্তু যদি আপনারা নির্বাচন নিয়ে টালবাহানা করেন, তাহলে শিগগিরই কঠোর সমালোচনা ও আন্দোলনে নামতে আমরা পিছপা হবো না।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও বনি আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আবু শামীম, বেলকুচী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল মান্নান, চৌহালী বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park