1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রামেক হাসপাতালে বিএনপি নেতার স্ত্রী ও শিক্ষককে দেখতে গেলেন মনোনয়ন প্রত্যাশী সাত্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

রামেক হাসপাতালে বিএনপি নেতার স্ত্রী ও শিক্ষককে দেখতে গেলেন মনোনয়ন প্রত্যাশী সাত্তার

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেলপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাহেদ আলীর স্ত্রী আয়েশা সিদ্দীকি কিডনি জনিত রোগে ও বানেশ্বর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আক্তার আলী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলের চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রামেক হাসপাতালে তাদের দেখতে যান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। এসময় তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বেলপুকুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহেদ আলী। যুবদল নেতা জিল্লুর রহমান,রাকিবুল ইসলাম,মামুনুর রশিদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park